চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের করোনা পজিটিভ আসে।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শহরের চারজন, উপজেলার একজন। এ নিয়ে মোট ৫৪০ জনের মৃত্যু হলো।
অন্যদিকে, গত একদিনে চট্টগ্রামে যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে শহরের ১৩৭ জন। বিভিন্ন উপজেলার ৬১ জন। এখন পর্যন্ত মোট ৫০ হাজার ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
আগেরদিন চট্টগ্রামে করোনায় সাতজনের মৃত্যু হয়েছিল। নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।