ঈদের খাবার

ঈদে অতিথি না আসুক বাসার সবার জন্যই তৈরি করুন মজাদার সব খাবার। রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা

বিফ কোরমা

উপকরণ

বিফ আধা কেজি, টক দই আধা কাপ, তেল আধা কাপ, আস্ত এলাচ ৫ পিস, দারচিনি  ছোট টুকরো ৪ পিস, লং ৮টা, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ, কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, টালা জিরা গুঁড়ো ১ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ৪ টেবিল চামচ, তরল দুধ ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, আস্ত কাঁচা মরিচ ৫ পিস, লবণ ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. গরুর মাংস কারি কাট করে কেটে টক দই মাখিয়ে ২ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

২. ফ্রাইপ্যানে তেল গরম করে গোটা গরম মসলার ফোড়ন দিন।

৩. পেঁয়াজ কুচি দিয়ে লালচে হলে তাতে সব গুঁড়ো ও বাটা মসলা দিয়ে ২ বার কষিয়ে নিন।

৪. এরপরে মেরিনেট মাংস ও আস্ত কাঁচা মরিচ দিন।

৬. মাংস সেদ্ধ হলে পেঁয়াজ বেরেস্তা, লেবুর রস, ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

কোরাল ফিশ ভুনা

উপকরণ

ধাপ : ১

কোরাল মাছ  আধা কেজি, মরিচ গুঁড়ো ১ চা চামচ,  হলুদ গুঁড়ো ১ চা চামচ, লবণ ১ চা চামচ, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ, তেল সিকি কাপ

সব উপাদান একসঙ্গে ভালো করে মেখে তেল গরম করে হালকা বাদামি করে ভেজে নিন।

ধাপ :  ২

পেঁয়াজ বাটা আধা কাপ, টমেটো বাটা ২টা, মরিচের গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, টালা জিরা গুঁড়ো আধা চা চামচ, আমের আচার ১ টুকরা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ ১ চা চামচ, তেল সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

১. ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে

লালচে হলে তাতে টমেটো পেস্ট দিন।

২. এরপর সব গুঁড়ো আর বাটা মসলা দিয়ে দিন।

৩. ২ বার কষিয়ে তাতে ধাপ-১ ভেজে রাখা মাছ দিয়ে দিন।

৪. পানি দিয়ে অল্প আঁচে ৮ মিনিট রান্না করুন।

৫. এক টুকরা আচার ও আস্ত মরিচ দিয়ে আরও ২ মিনিট রেখে ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

মাটন রাজস্থানি

উপকরণ

মাটন ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মাংসের মসলা ১ টেবিল চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, ঘি সিকি কাপ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. ঘি ও পেঁয়াজ বাদে সব উপকরণ দিয়ে মাংস মেরিনেট করে ২ ঘণ্টা রেখে দিন।

২. হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ লালচে করে ভেজে মেরিনেট করা মাংস দিয়ে ২ বার কষিয়ে অল্প পানি দিয়ে অল্প আঁচে রান্না করুন।

৩. মাংস সেদ্ধ ও মাখা মাখা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আস্ত মুরগির রোস্ট

উপকরণ

আস্ত মুরগি ১টা, জায়ফল ১ চা চামচ, জয়ত্রী ১ চা চামচ, জাফরান এক চা চামচ কেওড়া পানির সঙ্গে ভিজিয়ে রাখা, কাজুবাদাম বাটা ৪ চা চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টা, কিশমিশ ১২টা, তেজপাতা ৩টা, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা দেড় টেবিল চামচ, ধনিয়া ১ চা চামচ, জিরা ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, টক দই আধা কাপ, চিনি ১ চা চামচ, লবণ দেড় চা চামচ, তেল পৌনে ১ কাপ, আস্ত কাঁচামরিচ ৪টা, পেঁয়াজ ভাজা ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. মুরগির বুকটা কেটে একে একে সব মসলা, টমেটো সস, টক দই ভালো করে মেখে আধা ঘণ্টার জন্য রেখে দিন। রান্না শুরু করার আগে মুরগিটা সুতা দিয়ে বেঁধে নিন, এতে মোরগের আকার ঠিক থাকবে।

২. হাঁড়িতে তেল আর ঘি মিশিয়ে দিয়ে গরম করে মুরগি হালকা ভেজে তুলে নিন।  একই তেলে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে গরম করে মুরগি এবং মসলা দিয়ে ঢেকে মাঝারি আঁচে মিনিট ২০-এর জন্য রেখে দিন। মাঝে সেদ্ধ হয়েছে কি না দেখে নেড়ে দিন।

৩. জাফরান ভেজানো কেওড়ার পানি, কিশমিশ দিয়ে ৫ মিনিট দমে রেখে নামিয়ে পেঁয়াজ ভাজা ছিটিয়ে পরিবেশন করুন।

হান্ডি পাসিন্দা কাবাব

উপকরণ

ধাপ : ১

গরুর মাংস হাড়ছাড়া আধা কেজি, পেঁপে বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ। মাংস পাতলা লম্বা করে কেটে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ৪ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

ধাপ : ২

তেল আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, পোস্ত দানা বাটা ১ টেবিল চামচ, লবণ দেড় চা চামচ, আস্ত কাঁচা মরিচ ৬ পিস, ঘি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি ও সব বাটা মসলা ভেজে নিন।

২. লালচে হলে সব গুঁড়ো ও বাটা মসলা দিয়ে ১ বার কষিয়ে তাতে ধাপ-১ এ মেরিনেট করা মাংস দিয়ে দিন।

৩. ২ বার মাংস কষানো হলে তাতে পানি দিয়ে মাংস সেদ্ধ করুন।

৪. হয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

ইরানি বিরিয়ানি

উপকরণ

খাসির মাংস ১ কেজি, বাসমতি চাল আধা কেজি, কালো গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুঁড়ো ১ চা চামচ, পেস্তা বাদাম কুচি সিকি কাপ, জাফরান ১ চিমটি, দুধ ১ কাপ, লবন ১ চা চামচ, মাখন  সিকি কাপ, পেঁপে বাটা সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

চাল ধুয়ে আধা সেদ্ধ করে নিন।

খাসির মাংসের সঙ্গে কালো গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবণ, পেঁপে বাটা, গরম মসলা পাউডার মিশিয়ে ভালো করে মেরিনেট করে ৫-৬ ঘণ্টা রেখে দিন।

হাঁড়িতে মাখন দিয়ে মাংস বিছিয়ে তাতে আধা সেদ্ধ চাল দিয়ে ঢেকে দিন।

দুধের সঙ্গে জাফরানি রং মিশিয়ে বিরিয়ানির উপরে  দিয়ে দমে ৫০ মিনিট অল্প আঁচে রেখে নামিয়ে নিন।