সামাজিক সংগঠন মেধার বিকাশ নগদ অর্থ দিল অসহায়দের

দাউদকান্দির অসহায় দুস্থদের নগদ অর্থ সহায়তা দিয়েছে সমাজকল্যাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মেধার বিকাশ। সোমবার বিকেল ৩টায় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৩৫০ পরিবারে ৫০০ টাকা করে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা, বিশেষ অতিথি গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার।

উপস্থিত ছিলেন দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য জাকির হোসেন হাজারী, স্থায়ী কমিটির সদস্য আবুল বাষার বিএসসি, গাজী মাজারুল ইসলাম, জিন্নাত আলী, মাসুম রেজা মিন্টু প্রমুখ।

২০০৩ সালে আত্মপ্রকাশ করে সংগঠনটি। এর পর থেকে প্রতি বছরই দাউদকান্দি, মেঘনা ও তিতাস উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের পাশাপাশি গরিব, অসহায়, দুস্থদের মাঝে ধারাবাহিকভাবে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।

এদিকে দুপুর ১২টায় সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি) কার্যালয় আঙ্গাউড়ায় ৪র্থ দফায়  ২০০ অসহায় পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেন সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা।