বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে ঈদের খাদ্য সহায়তা

বসুন্ধরা ও রংধনু গ্রুপের যৌথ উদ্যোগে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী সহায়তা প্রদানের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন ও মুড়াপাড়া বাজার এলাকায় খাদ্যসামগ্রী সহায়তা প্রদান শুরু করা হয়।

উদ্বোধনকালে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেন, রংধনু গ্রুপ যতদিন রয়েছে ততদিন রূপগঞ্জের একটি পরিবারও অনাহারে থাকবে না।

নারায়ণগঞ্জের জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান ভুইয়া, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, কেন্দ্রীয় যুবলীগের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক শাহিন মালুম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান ভুইয়া সজিব, আওয়ামী লীগ  নেতা বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, আবদুল আউয়াল, উপজেলা যুবলীগ নেতা আবদুল আউয়াল প্রমুখ।