চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ৩ দিন বন্ধ

আসন্ন ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আজ থেকে ৩ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার রাতে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও আমদানি-রপ্তানি কারকদের সূত্রে এ তথ্য জানা যায়।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানিকারক সাইফুল ইসলাম ও সিঅ্যান্ডএফ এজেন্ট সোহেল চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, করোনা সংক্রমণকালে এ স্টেশন দিয়ে নিয়মিত সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে।

ঈদের ছুটি উপলক্ষে বৃহস্পতিবার থেকে আগামী ১৫ মে শনিবার পর্যন্ত এ স্টেশনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে তারা জানান।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) আব্দুল্লাহ আল মামুন বলেন, তারা শুল্ক স্টেশন ত্যাগ না করলেও দুই দেশের ব্যবসায়ীরা এ ৩ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করবে না বলে বন্ধ থাকবে।