মাগুরা-খুলনা সড়কের শহরের পারনান্দুয়ালী ৩নং ব্রিজ এলাকায় বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের ব্যাপারী পাড়ার ওহিদুর রহমানের ছেলে বাধন বিশ্বাস (২৪) ও যশোর জেলার চৌগাছি থানার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল সালামের ছেলে নিশান (২৫)।
প্রত্যদর্শীরা জানান, শহরের পারানান্দুয়ালী ৩নং ব্রিজ এলাকায় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেল চালক গুরুতর জখম হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কতব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানা ওসি জয়নাল আবেদিন জানান, দ্রুতগতির দুটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।