হোমনা থানার এএসআইয়ের মৃত্যু

কুমিল্লার হোমনা থানায় কর্মরত পুলিশের এএসআই মো. রফিকুল ইসলাম হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

শুক্রবার রাতে অসুস্থ বোধ করলে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হলে আজ শনিবার ভোর ৫টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

হোমনা থানার ওসি আবুল কায়েস আখন্দ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে হার্টে সমস্যাজনিত কারণে অসুস্থ ছিলেন।

শুক্রবার ঈদের দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত হোমনা ব্রিজে ডিউটিরত অবস্থায় বুকে ব্যথা হলে স্থানীয় হাসপাতালে নেয়া হলে রাতেই ঢাকায় পাঠানো হয়। আজ ভোরে সেখানে মৃত্যুবরণ করেন। তার বাড়ি ব্রাহ্ম্ণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলায়।

‘তিনি কর্মজীবনে অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী ও দায়িত্ববান অফিসার ছিলেন। সবশেষ তিনি গত এপ্রিল-২১ হোমনা থানার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।

তার কর্মদক্ষতায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সততার সাথে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন।’