ঝিনাইদহে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরলেন ৮৬ জন ভারত ফেরত যাত্রী।
মঙ্গলবার সকালে শহরের পিটিআই হোস্টেল প্রাঙ্গণে তাদের পাসপোর্ট ও করোনার নেগেটিভ ফলাফল দেওয়া হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, মঙ্গলবার সকালে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ৩ ও ৪ মে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আসা ১৬৭ জন যাত্রীকে ঝিনাইদহ শহরের পিটিআই ও এইড কমপ্লেক্সে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়।
সোমবার তাদের করোনার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় মঙ্গলবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে গতকাল ২৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়। এছাড়াও ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে ৪ জনের করোনা পজিটিভ আসায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।