জাতীয় হেল্প লাইন নম্বর ৯৯৯ মাধ্যমে ঝিনাইদহের শিশু সিরাজুল ইসলাম (১২) খুঁজে পেয়েছে তার পরিবারকে।
মঙ্গলবার রাত ১০টায় কালাপাড়া থানা-পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। সিরাজুল ঝিনাইদহ পৌর এলাকার কলেজ পাড়ার চাঁদ আলীর ছেলে এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।।
পুলিশ জানায়, গত শনিবার এক ট্রাক চালক ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে সিরাজুলকে ঝিনাইদাহ সদর উপজেলা থেকে পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারায় নিয়ে আসে।
ওই দিন সন্ধ্যায় সিরাজুলকে পাখিমারা বাজারে ফেলে রেখে ট্রাক চালক পালিয়ে যায়। বাজারে উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরিসহ তাকে কান্না করতে দেখে এ সময় স্থানীয়রা হেল্প লাইন ৯৯৯ এ কল দেয়।
বিষয়টি কলাপাড়া থানা-পুলিশকে অবহিত করা হয়ে সিরাজুলকে উদ্ধার করে। ঝিনাইদহ থানায় ফোন দিয়ে তার পরিচয় শনাক্ত করে পরিবারকে খবর দেয়।
কলাপাড়া থানার ওভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশু সিরাজুলকে থানা নিয়ে আসা হয়। রাতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।