পটুয়াখালীতে মরিচক্ষেতে মোটরসাইকেল চালকের লাশ

পটুয়াখালীর কুয়াকাটা পৌর এলাকার কচ্ছপখালী থেকে মিরাজ ভদ্র (২০) নামে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

শুক্রবার পৌনে এগারটায় বাড়ির পাশের মরিচ ক্ষেতে স্থানীয়রা মিরাজের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশটি উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। যুবক মিরাজ  ভদ্দর কচ্ছপখালি এলাকার সিদ্দিক ভদ্রের ছেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, লাশটি উদ্ধার করে পটুয়ালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে লাশের সাথে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।