যুক্তরাষ্ট্রে জাতিগত বিদ্বেষ বন্ধে আইন পাস

যুক্তরাষ্ট্রে জাতিগত বা ধর্মসংক্রান্ত বিদ্বেষমূলক অপরাধের শিকার হয়ে থাকেন অনেকে। আফ্রিকানদের মতো এর শিকার এশীয়রাও। তবে এবার এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক এ অপরাধ ঠেকাতে আইন পাস করল দেশটির কংগ্রেস।

আইনটি প্রতিনিধি পরিষদে ৩৬৪-৬২ ভোটে বিল আকারে পাস হয়। এবার প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হলো। আইনে এশিয়ান-আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডারদের (এএপিআই) বিরুদ্ধে অপরাধ বন্ধে বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এ আইনের মাধ্যমে বিদ্বেষমূলক অপরাধগুলো দ্রুত যাচাই করা যাবে। আইনটির নাম রাখা হয়েছে, কভিড-১৯ হেট ক্রাইম অ্যাক্ট। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আইনটি আমেরিকায় বিদ্বেষমূলক অপরাধ কমাতে সাহায্য করবে।