ব্যাংক-পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ল

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানোর ফলে ব্যাংকের লেনদেন সীমিত পরিসরে চলবে। তবে বিধিনিষেধের এই সাতদিন লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময় আগের চেয়ে আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। এসময় পুঁজিবাজারের লেনদেনও আধ ঘণ্টা বাড়ানো হয়েছে।

ফলে আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। আর পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ২ পর্যন্ত চলবে। এসময় প্রি ওপেনিং ও পোস্ট  ক্লোজিং লেনদেনও চলবে।