আতলেতিকোতেই থাকছেন, নিশ্চিত করলেন সুয়ারেজ

অন্তত আরো এক মৌসুম যে আতলেতিকো মাদ্রিদেই থাকছেন, বিষয়টি নিশ্চিত করেছেন লুইস সুয়ারেজ।

উরুগুয়ের এই স্ট্রাইকার গত গ্রীষ্মে বার্সেলোনা থেকে দুই বছরের চুক্তিতে আতলেতিকোয় পাড়ি দেন। দলটির এবারের লা লিগা জয়ে রাখেন বড় ভূমিকা। করেন ২১ গোল।

সংবাদমাধ্যমকে যিনি আতলেতিকোয় থাকার ব্যপারটা নিশ্চিত করে বলেছেন, ‘হ্যা, আমি নিশ্চিত (থেকে যাওয়া)। আমি এখনে পৌঁছানো মুহূর্ত পর্যন্ত আতলেতিকো আমাকে স্বাগত জানিয়েছে…। ক্লাবকে আমি জিজ্ঞেস করেছি, আতলেতিকোতে ইতিহাস গড়তে আমার জন্য জায়গা আছে কিনা।’

গত বছর ইচ্ছের বিরুদ্ধে বার্সেলোনা ছাড়তে হয়েছিল সুয়ারেজকে। রোনাল্ড কোম্যান কোচ হয়ে এসেই জানিয়ে দিয়েছেলেন সুয়ারেজ তার পরিকল্পনায় নেই। সেই বার্সেলোনাকে অবশ্য তিনে থেকে লিগ শেষ করতে হয়েছে। সুয়ারেজ তার নতুন ক্লাবকে উপহার দিয়েছেন শিরোপা।