১৮ জন পুলিশ ইন্সপেক্টরকে (পরিদর্শক) সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার কার্যালয়ের মো. ছকির উদ্দিন, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের মো. সেলিম নেওয়াজ, পিবিআইর মো. আবদুল খালেক, সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের মো. জালাল উদ্দিন ভূঁইয়া, আরএমপির মো. আব্দুল মোনায়েম, এসবির মো. সামছুল আলম চৌধুরী, সারদা পুলিশ একাডেমির মো. আফজাল হোসেন, সিআইডির মো. জিয়াউর রহমান, সিআইডির সুব্রত কুমার সাহা, নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের মো. আফজালুল ইসলাম, ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের কাজী সাইদুর রহমান, ডিএমপির সৈয়দ ফয়েজ আহমেদ, আরএমপির মো. রুহুল আলম, ডিএমপির মো. ফরমান আলী, ডিএমপির মো. আলী হোসেন খান, সিআইডির মো. নূরুল মোত্তাকিন, ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মু. সরাফত উল্লাহ এবং খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কাজী দাউদ হোসেন।