টুইট করে স্পন্সর পেলেন জিম্বাবুয়ে ক্রিকেটাররা

জিম্বাবুয়ে ক্রিকেটের করুণ আর্থিক দশার খবর কমবেশি সবার জানা। কিন্তু ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা কি এমন শোচনীয় পর্যায়ে পৌঁছতে পারে যে ক্রিকেটাররা জুতোর টাকা জোগাড়েও ব্যর্থ হবে? ছেঁড়া জুতোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাতে নতুন মাত্রা যোগ করেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোনোভাবে কোনো স্পনসর পাওয়া সম্ভব, যাতে প্রতি সিরিজের পর আর আমাদের আঠা দিয়ে নিজের জুতো আটকাতে না হয়?’ পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বার্লের ডাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমা। বার্লের টুইটের জবাবে তারা লেখে, ‘আঠা সরিয়ে রাখার সময় চলে এসেছে।’ ইন্টারনেট।