চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার পূর্ব বড়কূল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, এই ঘটনায় গত রবিবার রাতে মেয়েটি চারজনের বিরুদ্ধে করে মামলা করেন। গ্রেপ্তার আসামিরা হলেন- হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কূল এলাকার মো. মহিউদ্দিন ও শাকিল হোসেন।
পুলিশ জানায়, মেয়েটি গত শনিবার তাদের বাড়ি জয়শরা থেকে নদীবাড়ি এলাকায় বেড়াতে আসে। সেখানে শাকিল নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। রাতে বিদায় নিয়ে মেয়েটি চলে যেতে চাইলে শাকিল ফোন করে তার সঙ্গীদের নদীবাড়ি আসতে বলে। পরে মেয়েটিকে একটি অটোতে তুলে নিয়ে শাকিল ও তার সহযোগীরা নদীবাড়ি এলাকার একটি বালুর মাঠে ধর্ষণ করে।