হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

শ্রীমঙ্গলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহতে হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল বানিয়াচঙ্গ উপজেলার চানপাড়া গ্রামের শাকিল আহমেদ রামিম (২৫) ও তকবজখানি গ্রামের প্রবাসী জমির উদ্দিনসহ (৩৫) কয়েকজন ৪/৫টি মোটরসাইকেল নিয়ে শ্রীমঙ্গল পাহাড়ি এলাকায় ভ্রমণের জন্য বের হন। তাদের মোটরসাইকেল বহরটি সকাল ১১টায় পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার নতুনবাজার নিকট পৌঁছালে মীরপুরগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাহিম ও জমিরউদ্দিন।

 হবিগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডা. মিঠুন রায় বলেন তারা ঘটনাস্থলে মারা গেছেন বলে ধারণা করছেন।

বাহুবল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর কিছু সময় পুরাতন মহাসড়কটি বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কামাইছড়ার ফাঁড়ির পুলিশ সিএনজি ও মোটরসাইকেলটি আটক করেছে। অটোরিকশা চালক পালিয়ে গেছে।