ঝিঁঝি পোকার উপদ্রব কমাতে

সাধারণত গ্রীষ্মকালে ঝিঁঝি পোকার উপদ্রব দেখা দেয়। এই পোকা ক্ষতিকর নয়। তবে ঘরে যদি এর বংশবৃদ্ধি হয়, তখন সেটি ক্ষতিকর হতে পারে। এমন হলে জেনে নিন করণীয়

চিটাগুড়

ঝিঁঝি পোকা তাড়ানোর জন্য চিটাগুড় হতে পারে অন্যতম প্রধান অস্ত্র। চিটাগুড় মেশানো পানির বাটি ঘরের এক কোনায় রেখে দিন। চিটাগুড়ের গন্ধ ঝিঁঝি পোকাকে বেশ আকৃষ্ট করে।

কাগজ

একটি ট্রের মধ্যে কাগজ বিছিয়ে সেই কাগজে ভালো করে আঠা মাখিয়ে নিন। এরপর ঘরের যেসব জায়গায় ঝিঁঝি পোকার চলাচল বেশি সেসব জায়গায় ট্রেটি রেখে দিন। পোকা ট্রের আঠায় আটকে যাবে। একবার কাগজ ভরে গেলে কাগজ পালটে নতুন করে ফাঁদ পাতুন।

বাগ স্প্রে

বাজার থেকে বাগ স্প্রে কিনে নির্দেশনা অনুসারে নিয়মিত ব্যবহার করুন। ঝিঁঝি পোকা কমে যাবে।

ভ্যাকুয়াম ক্লিনার

অনেক সময় ঝিঁঝি পোকা ঘরের কার্পেটে, বই-খাতা বা কাপড়ের ভাঁজে ডিম পাড়তে পারে। সে ক্ষেত্রে ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করে কার্পেট ও কাপড়চোপড় পরিষ্কার করে নিন।

জানালার নেট

ঝিঁঝি পোকার সংখ্যা অতিরিক্ত বেড়ে গেলে ঘরের জানালায় ও ভেন্টিলেটরে নেট ব্যবহার করুন। দরজা সব সময় বন্ধ রাখার চেষ্টা করুন। যদি জানালা বা দরজায় কোনো ছিদ্র থাকে সেগুলো বন্ধ করার ব্যবস্থা করুন। কারণ, ঝিঁঝি পোকা এসব ছোট ছিদ্র দিয়েও প্রবেশ করতে পারে।

আবর্জনার ঝুড়ি

ঘরের আবর্জনার ঝুড়ি ঢেকে রাখুন। কারণ আবর্জনার গন্ধ ঝিঁঝি পোকাকে আকর্ষণ করতে পারে। খোলা আবর্জনার ঝুড়িতে ঝিঁঝি পোকার বংশবৃদ্ধির ভালো সম্ভাবনা থাকে।

এলইডি লাইটের ব্যবহার

ঘরের ভেতর উজ্জ্বল আলো ব্যবহার না করলে ঝিঁঝি পোকার আক্রমণ কম হবে। এলইডি লাইট উজ্জ্বল কিন্তু কোনো ধরনের পোকামাকড় আকৃষ্ট করে না। তাই ঘরের ভেতর সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন।

ঝিঁঝি পোকার উপদ্রব কমাতে

সাধারণত গ্রীষ্মকালে ঝিঁঝি পোকার উপদ্রব দেখা দেয়। এই পোকা ক্ষতিকর নয়। তবে ঘরে যদি এর বংশবৃদ্ধি হয়, তখন সেটি ক্ষতিকর হতে পারে। এমন হলে জেনে নিন করণীয়Ñ