মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মু. মাহমুদ আলম চৌধুরী। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। মাহমুদ আলম চৌধুরী ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৮৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংকে চাকরি জীবন শুরু করেন মাহমুদ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে সম্মানসহ স্নাতকোত্তর করেন তিনি। বিজ্ঞপ্তি