প্রিমিয়ার ব্যাংকের উত্তরা শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। উত্তরা মডেল টাউনের সিয়াম টাওয়ারে এখন থেকে চলবে উত্তরা শাখার কার্যক্রম।
ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম ভার্চুয়াল প্লাটফর্মে সম্প্রতি শাখাটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল সার্ভিস বিভাগের প্রধান সৈয়দ নওশের আলী; উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) ছামি করিম; এসইভিপি, হেড অব উত্তরা ব্রাঞ্চ, মো. ফায়েজুর রহমান তালুকদার; এসভিপি, হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড পিআর মো. তারেক উদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি