দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের প্রায় ৩০০ পরিবার বিদ্যুৎ সঞ্চালনের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফুলবাড়ী-বিরামপুর সড়কের জয়নগর দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর সামনে ইউনিয়নের শমসেরনগর, পাঠকপাড়া, লক্ষ্মণপুর, বেলডাঙা ও আলুরডাঙা আদিবাসীপাড়ার বাসিন্দারা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুই বছর আগে শিবনগর ইউনিয়নের গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য কাঠামো গঠন করা হলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন করা হয়নি। পল্লী বিদ্যুতের পাশাপাশি গ্রামগুলোতে নেসকোর (পিডিবি) সংযোগ থাকায় এ জটিলতা তৈরি হয়েছে। দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (প্রশাসন-জিএম) গোলাম আজম বলেন, ওই এলাকায় পিডিবি কর্তৃক বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সে কারণে তাদের এরিয়ার মধ্যে পল্লীবিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব নয়। বিষয়টি ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ (পিডিবি) কর্মকর্তাদের জানানো হয়েছে এবং যারা আন্দোলন করেছেন তাদেরও বিষয়টি বুঝিয়ে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী উজ্জ্বল আলী বলেন, এক সপ্তাহর মধ্যে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে বলে আশা করছি।