চট্টগ্রামে করোনায় একদিনে ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ১৩৫ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে জানা যায়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ৮৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত ১৩৫ জনের মধ্যে শহরের বাসিন্দা ৮৯ জন ও আট উপজেলার ৪৬ জন।

গতকাল মহানগরীর ২ ও গ্রামের ২ জনের মৃত্যু হয়। এদের একজন পুরুষ ও ৩ জন নারী। মৃতের সংখ্যা বেড়ে এখন ৬২২ জন। এতে শহরের ৪৪৪ ও গ্রামের ১৭৮ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৩৭৭ জন। এতে মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৪০ হাজার ৭৬৪ জনে উন্নীত হয়েছে।