নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর কাঞ্চন সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় চলাচলরত ২৩ নৌযানকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১-এর সহকারী পরিচালক সম্রাট তালুকদার জানান, বৃহস্পতিবার উপজেলার শীতলক্ষ্যা নদীর কাঞ্চন সেতু এলাকায় নিয়মবহির্ভূতভাবে ইঞ্জিনচালিত নৌকা-বাল্কহেড চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তাসহ র্যাব-১১-এর কর্মকর্তারা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযানে ২৩টি নৌযানকে ৯ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দ-াদেশ প্রদান করায় প্রত্যেকে জরিমানা পরিশোধ করেন।