তালমিছরির গুণ

মিছরি অথবা তালমিছরি তৈরি হয় তালের রস দিয়ে। বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবেও ব্যবহৃত হয় মিছরি। তালমিছরি প্রাকৃতিক গুণাগুণসমৃদ্ধ হওয়ায় এর ভেতর থাকা চিনি শরীরের জন্য ক্ষতিকর নয়। আরও যেসব কারণে মিছরি খাওয়া উচিত

ঠান্ডায়

হালকা গরম পানিতে মিশিয়ে মিছরি খেলে সর্দি-কাশি ও গলায় জমে থাকা কফ, শ্লেষ্মা দূর হয়। বেশিমাত্রায় কাশি হলে মুখে এক টুকরা মিছরি রাখলে অথবা তুলসী পাতার রসের সঙ্গে মিছরি মিশিয়ে খাওয়া যেতে পারে।

হাড়ের ক্ষয়রোধে

বয়সের কারণে অনেকের হাড়ের ক্ষয় হয়। একই সঙ্গে হাঁটুর ব্যথাও বাড়ে। এ অবস্থায় মিছরির শরবত খেলে হাড়ের ক্ষয় এবং হাঁটু, জয়েন্ট ও বাতের ব্যথা ভালো হয়ে যায়। কারণ এতে ক্যালসিয়াম ও পটাশিয়াম রয়েছে।

নতুন রক্ত তৈরিতে

রক্তশূন্যতার সমস্যায় যারা ভোগেন তারা মিছরির শরবত খেতে পারেন। কারণ এতে প্রচুর আয়রন রয়েছে। শরীরে যা নতুন রক্ত তৈরিতে সাহায্য করে।

ডায়াবেটিসে

মিছরিতে গ্লাইসেমিক ইনডেক্সের মাত্রা ৩৫, যা রক্তে সুগারের মাত্রা পরিমিত রাখতে সহায়তা করে। ডায়াবেটিস রোগীদের সুগার স্বাভাবিক রাখার জন্য প্রতিদিন মিছরি খাওয়া উচিত।

নতুন মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

যে মায়েরা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, সেসব মা কালিজিরা ও মিছরি গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। কারণ এতে মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।