ফেনীর সোনাগাজীতে কৃষক বেলায়েত হোসেন বেলাল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল শনিবার বেলা ১টায় পৌর শহরের জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চরদরবেশ ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নিহত বেলালের বৃদ্ধা মা সাহিদা খাতুন, বোন সালমা আক্তার, ছেলে রাকিবুল হাসান আসিফ, ভাই আমির হোসেন ননা মিয়া।
মানববন্ধন শেষে খুনিদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা গিয়াস উদ্দিনের মদদে বেলালকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। তবে গিয়াস উদ্দিন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ ঘটনায় তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।নরসিংদী প্রতিনিধি