ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংস্কার করে দ্রুত রেলওয়ের সেবা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্টেশনের ভেতরে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
সন্ত্রাস প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক আব্দুন নূরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি আবু তাহের, জেলা জাসদ সভাপতি আখতার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেএসডি সভাপতি তৈমুর রেজা শাহজাদা, শ্রমিক ফেডারেশন নেতা নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলা পারভেজ, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির।
এ সময় বক্তারা বলেন, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থাপনায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তা-বের কারণে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত রেলওয়ে স্টেশনটি সংস্কার করে সব ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি আবার চালু করার দাবি জানান তারা।