শঙ্কায় পড়ে গেছে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর। এই সিরিজের জন্য লঙ্কানদের নির্বাচিত ক্রিকেটাররা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) দেওয়া চুক্তি সফর চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন।
দীর্ঘদিন ধরে এসএলসির সঙ্গে নতুন বার্ষিক চুক্তির বিষয়ে ঝামেলা চলছে লঙ্কান ক্রিকেটারদের। বাংলাদেশ সফরে আসার আগেও বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা। ক্রিকেটাররা মনে করেন, এই চুক্তিতে স্বচ্ছতার অভাব রয়েছে এবং সিনিয়র খেলোয়াড়দের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিচ্ছে না বোর্ড।
গত অক্টোবর থেকে বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নেই লঙ্কান ক্রিকেটারদের। গত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে খেলোয়াড়রা অস্থায়ী ও সফর চুক্তির ভিত্তিতে খেলে যাচ্ছে। তবে এবার ইংল্যান্ড সফরের আগে কেন্দ্রীয় চুক্তিকে ঘিরে চলমান ঘটনায় চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়নি শ্রীলঙ্কার ৩৮ ক্রিকেটার। তার মধ্যে আছে সফরের জন্য নির্বাচিত স্কোয়াডও।
কেন্দ্রীয় চুক্তিতে সাক্ষর করতে অনাগ্রহী যে ৩৮ ক্রিকেটার
কুশল পেরেরা, দিমুথ করুনারাত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, সুরঙ্গা লাকমল, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাসিথ এম্বুলদেনিয়া, পাথুম নিশানকা, লাহিরু থিরিমান্নে, দুষমন্থ চামিরা, কাসুন রাজিথা, লক্ষণ সান্দাকান, বিশ্ব ফার্নান্দো, ইসুরু উদানা, ওশাদা ফার্নান্দো, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, দানুশকা গুনাতিলাকা, আশেন বান্দারা, আকিলা ধনঞ্জয়া, চামিকা করুনারাত্নে, আসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, আভিশকা ফার্নান্দো, ইশান জয়ারাত্নে, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় লাকশান, নুয়ান প্রদীপ, সাদিরা সামারাবিক্রম, কামিল মিশারা, প্রবীণ জয়াবিক্রম, রোশেন সিলভা ও মিনোদ ভানুকা।