রূপগঞ্জে বিক্ষোভ-মানববন্ধন

সোলাইমানের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত সোলাইমান হত্যার ঘটনায় গতকাল রবিবার উত্তাল ছিল রূপগঞ্জ। দুপুর ১২টার দিকে সোলাইমান হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় কাফনের কাপড় পরে মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করে নিহতের পরিবার ও এলাকাবাসী। বিক্ষোভ শেষে মানববন্ধন করে তারা।

এ সময় নিহতের বাবা সালাউদ্দিন মিয়া বলেন, ১ জুন সকালে তার ছেলে সোলামাইমান নার্সিগেল এলাকায় তার মাছের খামারে কাজ করছিল। এ সময় মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছের লোকজন পাশর্^বর্তী গন্ধর্বপুর নামাপাড়া বালু মাঠে ডেকে নিয়ে প্রকাশ্যে তাকে ইট দিয়ে থেঁতলে ও এলোপাতারি কুপিয়ে হত্যা করে। ঘটনার ছয় দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ হত্যার পরিকল্পনাকারী প্রধান আসামি তোফায়েল আহমেদ আলমাছসহ তার সহযোগীদের গ্রেপ্তার করতে পারেনি।

তবে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, হত্যার ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।