এক চুরির অভিযোগ পেয়ে ১১ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৯

একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়ে ১১টি মোটরসাইকেল উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে।

আটকরা হলেন মো. নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), কাউসার মিয়া (৫০), হোসেন মিয়া (৪০) ও নুরুল আমিন চৌধুরী (২৯)। এদের মধ্যে নাছির মোটরসাইকেল চোর চক্রের ‘মূল হোতা’ বলে জানিয়েছে পুলিশ। আটকদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

সদর থানা পুলিশের ওসি এমরানুল ইসলাম জানান, সম্প্রতি এক ব্যক্তি তার মোটরসাইকেল চুরি হওয়ার অভিযোগ দেন থানায়। এরপর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ‘মূল হোতাসহ’ ৯ জনকে আটক করা হয়।