বিশ্বে ৮৭ দিনের মধ্যে কম শনাক্ত

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু দুই-ই কমেছে। রবিবার ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৭ হাজার ৯২০ জন। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩৮৮ জন; যা গত ৮৭ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ৮ মার্চ বিশে^ ২ লাখ ৯৪ হাজার ৬৭৮ জন রোগী শনাক্ত হয়েছিল। এরপর কোনো দিনই সাড়ে তিন লাখের কম শনাক্ত হয়নি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বিশ^ব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট ১৭ কোটি ৪১ লাখ ১৫ হাজার ২৭৮ জন। এর মধ্যে মারা গেছে ৩৭ লাখ ৪৫ হাজার ৬১৪ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ ১৬ হাজার ২৮৫ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ১০ হাজার ৭৮২ জন। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ১২ হাজার ৩৬৬ জন। আর সুস্থ হয়েছে ২ কোটি ৮১ লাখ ২২ হাজার ৭৩৭ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৬০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ২২৯ জনের। আর সুস্থ হয়েছে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৭২৭ জন।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৬২ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৪৯৫ জনের। আর সুস্থ হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ২৮৬ জন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম জার্মানি।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় একধাপ ওপরে উঠে এসেছে বাংলাদেশ। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩২তম। দেশে এখন পর্যন্ত ৮ লাখ ১০ হাজার ৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১২ হাজার ৮৩৯ জন। আর সুস্থ হয়েছে ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে। করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশি^ক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ^ স্বাস্থ্য সংস্থা। এরপর ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশি^ক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।