নাটোরে বালিভর্তি ট্রলি উল্টে নুর আলম (৪২) নামে এক ট্রলি চালক নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর পশ্চিম পাড়ায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুর আলম একই এলাকার মৃত আজগর আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রলি চালক নুর আলম বালি পরিবহনের জন্য এলাকার বালি ব্যবসায়ী আক্কাস আলীর জমানো বালুর স্টক হতে বালি বোঝাই করে। বালিবোঝাই শেষে ট্রলিটি ঘোরাতে গিয়ে হঠাৎ উল্টে যায়।
এতে তিনি বালি ভর্তি ট্রলির নিচে চাপা পড়েন। পরে পার্শ্ববর্তী এলাকা থেকে একটি এক্সকাভেটর নিয়ে এসে বালি সরিয়ে উদ্ধার করতে দেরি হওয়ায় সেখানে তার মৃত্যু হয়।