ইংল্যান্ড সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তবে পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এই সফরে যাওয়া হচ্ছে না অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের। আইল্যান্ড ক্রিকেটের বরাতে এমনটাই জানিয়েছে আরেক ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকেট নেক্সট।
সাবেক লঙ্কান অধিনায়কের স্ত্রী হেশানি তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। স্কোয়াডে কয়েকজন নতুন মুখ নিয়ে ইংলিশদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে দেশ ছেড়েছেন লঙ্কানরা।
নির্বাচকেরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৩ বিশ্বকাপকে মাথায় রেখে তরুণদের সুযোগ দেওয়া হবে স্কোয়াডে। যার কারণে স্কোয়াডে জায়গা হয়নি দিমুথ করুনারত্নে ও দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞদের। থিসারা পেরেরা আগেই অবসরের ঘোষণা দেওয়ায় ফলস্বরূপ স্কোয়াডে নেই তিনি।
কুশল পেরেরাকে অধিনায়ক করে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য ঘোষিত ২৪ সদস্যের স্কোয়াডে আছেন বাঁহাতি স্পিনার প্রভীন জয়াবিক্রমা, অলরাউন্ডার ধনাঞ্জয়া লক্ষণ, চারিথ আসালাঙ্কা ও ঈশান জয়ারত্নের মতো তরুণরা।
এর আগে শঙ্কায় ছিল শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর। এই সিরিজের জন্য লঙ্কানদের নির্বাচিত ক্রিকেটাররা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) দেওয়া চুক্তি সফর চুক্তিটি প্রত্যাখ্যান করেছিলেন।
দীর্ঘদিন ধরে এসএলসির সঙ্গে নতুন বার্ষিক চুক্তির বিষয়ে ঝামেলা চলছিল লঙ্কান ক্রিকেটারদের। বাংলাদেশ সফরে আসার আগেও বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা। ক্রিকেটাররা মনে করেন, এই চুক্তিতে স্বচ্ছতার অভাব রয়েছে এবং সিনিয়র খেলোয়াড়দের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিচ্ছে না বোর্ড।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সঙ্গে দ্বন্দ্ব বিদ্যমান থাকার মধ্যে চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফরে যেতে রাজি হয়েছে লঙ্কান ক্রিকেটাররা।
বোর্ডের গভর্নিং বডির নতুন প্রস্তাবিত চুক্তি প্রকল্পের ভিত্তি তৈরি হওয়ায় ও খেলোয়াডদের মূল্যায়ন সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ প্রকাশের প্রতিশ্রুতি দেওয়ায় এই সফরে যেতে রাজি হয়েছে লঙ্কানরা।
এর আগে ইংলিশদের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণার একদিন পরে এসএলসি ও ক্রিকেটারদের মধ্যকার সেই পুরোনো দ্বন্দ্ব আবার মাথাচাড়া দিয়ে ওঠে। শঙ্কায় পড়ে যায় শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর। এই সিরিজের জন্য লঙ্কানদের নির্বাচিত ক্রিকেটাররা সহ মোট ৩৮ জন খেলোয়াড় এসএলসির দেওয়া সফর চুক্তিটি প্রত্যাখ্যান করেন।
দীর্ঘদিন ধরে এসএলসির সঙ্গে নতুন বার্ষিক চুক্তির বিষয়ে ঝামেলা চলছে লঙ্কান ক্রিকেটারদের। বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্তে না পৌঁছেই বাংলাদেশ সফরে আসতে হয়েছিল তাদের। এই চুক্তিতে স্বচ্ছতার অভাব রয়েছে এবং সিনিয়র খেলোয়াড়দের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিচ্ছে না বোর্ড, এমনটাই দাবি করেন লঙ্কান ক্রিকেটাররা।
গত অক্টোবর থেকে বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নেই লঙ্কান ক্রিকেটারদের। গত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে খেলোয়াড়রা অস্থায়ী ও সফর চুক্তির ভিত্তিতে খেলে যাচ্ছেন। ইংল্যান্ড সফরের আগে কেন্দ্রীয় চুক্তিকে ঘিরে চলমান ঘটনায় চুক্তিতে স্বাক্ষর করতে রাজি ছিলেন না শ্রীলঙ্কার ৩৮ ক্রিকেটার।
ইংল্যান্ড-শ্রীলঙ্কার তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুন থেকে।
২৪ সদস্যের শ্রীলঙ্কা স্কোয়াড: কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাতিলাকা, আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশানকা, নিরোশান ডিকভেলা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওশাদা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, ধনাঞ্জয়া লক্ষণ, ঈশান জয়ারত্নে, দুষ্মন্ত চামিরা, ইসুরু উদানা, আশিথা ফার্নান্দো, নুয়ান প্রদীপ, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, লক্ষণ সান্দাকান, আকিলা ধনাঞ্জয়া, ও প্রভীন জয়াবিক্রমা।