ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন, নতুন আক্রান্ত হয়েছেন আরো ২১ জন।
শুক্রবার রাতে সিভিল সার্জনের প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমিত চার রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। সদর উপজেলায় ৫৬ বছর বয়সী একজন, বালিয়াডাঙ্গীতে ৫৪ বছর বয়সী একজন, রানীশংকৈল উপজেলায় ৮৫ বছর বয়সী একজন এবং হরিপুর উপজেলায় ৪৩ বছর বয়সী একজন মারা যান। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯।
প্রতিবেদনে আরো বলায় হয়, গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে এ ভাইরাসে শনাক্ত হয় ২১ জন। সদর উপজেলায় নয়, বালিয়াডাঙ্গী উপজেলায় ১০ এবং রানীশংকৈল উপজেলায় দুজন আক্রান্ত হন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯১৫, যাদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৫৯৬ জন। চিকিৎসা নিচ্ছেন ৩১৯জন।
সিভিল সার্জন ড.মাহফুজার রহমান সরকার করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।