আলোর সন্ধান এর রক্তদান কর্মসূচি

সোমবার বিশ্ব রক্তদান দিবসকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা আলোর সন্ধান বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি আয়োজন করে।

সোমবার বিকেল ৩টা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) বায়েজিদুর রহমানের কার্যালয় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় রক্ত দান করেন আলোর সন্ধান এর প্রধান উপদেষ্টা ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) এস এম শামীমসহ আরো অনেকে। 

আলোর সন্ধান এর কোষাধ্যক্ষ কাজী জাহিদুল হাসান রাজন জানান, রক্তদান কর্মসূচির মাধ্যমে সংগৃহীত রক্ত রাজারবাগ পুলিশ হাসপাতালের ব্লাড ব্যাংকে দেওয়া হবে। এ কর্মসূচির সার্বিক সহায়তায় রয়েছে রাজারবাগ পুলিশ হাসপাতাল ও পুলিশের রমনা জোন।