টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ভারত।

ব্রিজবেন টেস্টের অন্যতম নায়ক শার্দুল ঠাকুর বাদ পড়লেন, টিকে গেলেন অভিজ্ঞ পেসার উমেশ যাদব। মোহাম্মদ শামি ও হনুমা বিহারিও রয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। এই তিনজনই ইনজুরির জন্য ভারতের সবশেষ অস্ট্রেলিয়া সফরে ছিলেন না।

এদিকে শুধু শার্দল নয়, ব্রিজবেন টেস্টে দলে থাকাদের মধ্যে বাদ পড়েছেন মায়াঙ্ক আগারওয়াল ও ওয়াশিংটন সুন্দর। লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলও বাদ পড়েছেন প্রাথমিক দল থেকে।

স্পিনের দায়িত্ব থাকবে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। শুধু বল নয় জাদেজা ও অশ্বিনের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে ভারতীয় শিবির।

দল দেখেই বোঝা যাচ্ছে রোহিত শর্মা ও শুভমন গিলকে দিয়ে ওপেন করাতে চাইছেন কোচ রবি শাস্ত্রী। অক্ষর প্যাটেলকে না নেওয়ায় মনে হতেই পারে সাউদাম্পটনের উইকেটের পেস ও বাউন্স।

১৮ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), শুভমন গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রিশভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), উমেশ যাদব ও হনুমা বিহারি।

আরো পড়ুন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা নিউজিল্যান্ডের