গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টবিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ।