হাইকোর্টে জামিন পেলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

নাশকতার পরিকল্পনা ও গাড়িতে অগ্নিসংযোগের পৃথক দুটি মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল বেঞ্চ তাকে জামিনের এ আদেশ দেয়। ভার্চুয়ালি জামিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানার দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিপুণ রায় চৌধুরী।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে নিপুণ রায়কে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।