বৃহস্পতিবার মোংলায় করোনা রোগী শনাক্তের হার ৫০ ভাগ। এর আগে বুধবারে হার ছিল ৪৭ ভাগ।
এদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন করোনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে র্যাপিড এ্যান্টিজেন টেস্টে ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
অন্যদিকে, মোংলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনা পজিটিভ নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন।
মারা যাওয়া নারী মঞ্জুয়ারা বেগম (৫৫) স্থায়ী বন্দর এলাকার দিগরাজের মৃত আবুল শেখের স্ত্রী।
অপরদিকে মোংলায় চতুর্থ দফায় ঘোষিত আরও এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের বৃহস্পতিবার ছিল প্রথম দিন। এদিন সকাল থেকে টানা বৃষ্টিপাতের কারণে অন্যান্য দিনের তুলনায় পৌর শহরের রাস্তাঘাট, দোকানপাট খালি রয়েছে। লোকসমাগম না থাকায় দেখা যায়নি তেমন কোনো যানবাহনও।