নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে মিডিয়া ল্যাব উদ্বোধন

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাসে রেডিও, টেলিভিশন অ্যান্ড মিডিয়া ল্যাবের উদ্বোধন হয়েছে। গতকালের ওই উদ্বোধনী অনুষ্ঠানে এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি এম. এ. কাশেম। অন্যদের মধ্যে এনএসইউর ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ, ইয়াসমীন কামাল, তানভীর হারুন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।