গত বছর ‘বিশ্বসুন্দরী’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে নির্মাতা চয়নিকা চৌধুরীর। নায়িকা ছিলেন পরীমণি। তাকে নিয়েই শিগগিরই তৈরি করছেন ‘অন্তরালে’ নামের ওয়েব ফিল্ম। ওয়েবের জন্য এটিও নির্মাতার প্রথম কাজ। তবে তারও আগে আরও একটি কাজ করলেন। আর সেটি হলো নাটক ‘অন্ধ জলছবি’। যেখানে তিনি প্রথমবার পেয়েছেন দেশের শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌকে। চমক এখানেই শেষ নয়। এই নাটকে আছেন আরেক মৌ। মানে উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ, যাকে নিয়ে এর আগেও নাটক নির্মাণ করেছেন চয়নিকা। এই নবাগত অভিনেত্রীর মধ্যে অনেক সম্ভাবনা দেখেছেন বলেও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই দুই গ্ল্যামারাস নায়িকার সঙ্গে আছেন তরুণ প্রজন্মের আরেক সম্ভাবনাময় অভিনেতা খায়রুল বাশার। তিনিও এর মধ্যে শোবিজে নিজের জায়গা করে নিয়েছেন। চয়নিকা জানান, গত ২০ বছরের নির্মাণ ক্যারিয়ারে প্রায় সব তারকার সঙ্গে কাজ করলেও সাদিয়া ইসলাম মৌকে নিয়ে এবারই প্রথম। আগেও দু-তিনবার মৌয়ের সঙ্গে কাজ করার কথা চূড়ান্ত হয়েছিল। কিন্তু বিদেশে তার প্রোগ্রাম থাকায় শেষ মুহূর্তে ছেড়ে দিতে হয়েছিল। অবশেষে এবার ব্যাটে-বলে মিলে গেল। সম্প্রতি নাটকটির শ্যুটিং সম্পন্ন করেছি। তৃণা নামের এক সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন মৌ। খায়রুল বাসার, মৌসুমী মৌ ও ডলি ইকবালের সঙ্গে কাজের অভিজ্ঞতাও খুব ভালো। শিগগিরই ‘অন্ধ জলছবি’ একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।’