রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রয়াণ দিনে ভার্চুয়াল অনুষ্ঠান

কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রয়াণ দিবস ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে কলকাতার ‘শ্রুতিবৃত্ত’। শুভদীপ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানটির শিরোনাম ‘ভালো আছি ভালো থেকো’। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ।

শুভদীপ চক্রবর্তী রবিবার দেশ রূপান্তরকে জানিয়েছেন, এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন সাহিত্যিক আনিসুল হক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, আবৃত্তিশিল্পী ফারজানা করিম ও কলকাতার শিল্পী স্বপ্না দে ও চিরন্তন ব্যানার্জী। অনুষ্ঠানটি দেখা যাবে বাংলাদেশ সময় রাত ১০টায় শ্রুতিবৃত্ত-র ফেইসবুক পাতায়। 

এছাড়া রুদ্রের প্রয়াণ দিনকে স্মরণ করে শুভদীপ চক্রবর্তী ও সংগীতশিল্পী চিরন্তন ব্যানার্জী গান ও কবিতার সমন্বয়ে একটি বিশেষ পরিবেশনা নির্মাণ করছেন বলেও জানান তিনি।