নড়াইল জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

সম্মেলনের দেড় বছর পর নড়াইল জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভানেত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। এর আগে ২০১৯ সালের ৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে সভাপতি ও নিজাম উদ্দিন খান নিলুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

দেড় বছর পর অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, অ্যাডভোকেট গোলাম নবী, হাসানুজ্জামান, অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, আসিফুর রহমান বাপ্পী, শিকার আজাদুর রহমান, শহীদুল ইসলাম শাহী ও কাজী ইসমাইল হোসেন লিটন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাবুল কুমার সাহা, মো. রাশেদুল বাসার ডলার ও আবু হেনা মোস্তফা কামাল স্বপন।