টাঙ্গাইলে একদিনে ৩ মৃত্যু, শনাক্ত ১৪৯

টাঙ্গাইল জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছ। নতুন করে আরও ১৪৯ জন রোগী শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৪২৩টি নমুনা পরীক্ষা করে নতুন ১৪৯ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার শতকরা ৩৫ দশমিক ২২ ভাগ।

জেলায় মোট করোনা রোগী ৬৫৪৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪৪৩৪ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১০৪ জন।

এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউনের আজ দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।

লকডাউনে দুটি পৌর এলাকায় বন্ধ রয়েছে গণ-পরিবহন। কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান। চলমান আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান।