বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স

৮ বছর পর সিজারিয়ান অস্ত্রোপচার চালু

 প্রায় ৮ বছর পর পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান  অস্ত্রোপচার চালু করা হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে আলমতাজ (৩৫) নামের এক অন্তঃসত্ত্বার অস্ত্রোপচারের মধ্য দিয়ে ওই ইউনিটটি চালু করা হয়।

অস্ত্রোপচারে সার্জন হিসেবে ছিলেন নুপুর আক্তার।

জানা গেছে, ২০১২ সালে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভবনের উদ্বোধন করা হয়। নতুন ভবনে সিজারিয়ান অস্ত্রোপচারের যাবতীয় ব্যবস্থা থাকা সত্ত্বেও ওই বিষয়ে অভিজ্ঞ ডাক্তার না থাকায় ২০১৩ সাল থেকে সিজারিয়ান অস্ত্রোপচার বন্ধ হয়ে যায়। প্রায় ৮ বছর পর সংশ্লিষ্ট ডাক্তারের পদায়ন হলে পুনরায় গতকাল দুপুরে চালু হয় ওই সেবা। এতে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।