খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত তাদের পাঁচজন রেড জোনে আর একজন ইয়েলো জোনে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে পাঁচজন আর ইয়েলো জোনে একজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে রয়েছেন ১৬ জন।
শুক্রবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন।