বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে উপজেলার রতœপুর ইউনিয়নের আস্কর গ্রামে। মারা যাওয়া রুদ্র রায় (৩) ওই গ্রামের কমলেশ রায়ের ছেলে।
শিশুটির বাবা জানান, শনিবার সকালে রুদ্র বাড়ির আঙিনায় খেলা করছিল। এসময় তার সঙ্গে পাশের বাড়ির শিশুরা ছিল। দুপুরে রুদ্রকে না দেখে পরিবারের লোকজন খোঁজ করতে থাকে।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখেন তারা। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুদ্রকে মৃত ঘোষণা করেন।