বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে গতকাল রবিবার নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। এ সময় তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। চলমান কভিড-১৯ পরিস্থিতিতে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৮/বি ব্যাচের ৪৭ জন মিডশিপম্যান এবং ২০২১/এ ব্যাচের ১৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ ৬৫ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে নয়জন মহিলা কর্মকর্তা রয়েছেন। বিজ্ঞপ্তি।