ঝিনাইদহে ৬০০ ইজিবাইকচালককে খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ইজিবাইকের ৬০০ চালকের মাঝে চাল ও টাকা বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে জেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৬০০ চালকের মাঝে ১০ কেজি করে চাল ও ৫০০ করে টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস শাহীনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনাকালে এ সহযোগিতা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে ২২ জুন থেকে জেলায় লকডাউন চলছে। এতে বন্ধ রয়েছে ইজিবাইকসহ সব ধরনের গণপরিবহন।