কৃষ্ণা-স্বপ্নার জোড়া গোলে বসুন্ধরার আরেকটি বড় জয়

মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে আরো একটি বড় জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবার তাদের শিকার এফসি ব্রাক্ষণবাড়িয়া।

সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৬-০ গোলে জিতে নেয় বসুন্ধরা কিংস। জোড়া গোলে করেন কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না।

দুই অর্ধে তিনটি করে গোল করে বসুন্ধরার মেয়েরা। অধিনায়ক সাবিনা খাতুন দলকে এগিয়ে দেন ষষ্ঠ মিনিটে। ১৮ ও ২১ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন কৃষ্ণা রানী সরকার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বপ্না ব্যবধান ৪-০ করেন। শেষ দিকে সুলতানার গোলের পর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল আদায় করেন স্বপ্না। তাতে ৬-০ গোলের বড় জয় নিশ্চিত হয় কিংসদের। এই জয়ে শীর্ষস্থান আরো মজবুত হলো দলটির।