দ্য এশিয়ান ব্যাংকার প্রদত্ত ‘এক্সিলেন্স ইন রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাওয়ার্ডস-২০২১’ ক্যাটাগরিতে ‘বেস্ট রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
সম্প্রতি দ্য এশিয়ান ব্যাংকার আয়োজিত ওয়েবিনারে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. নাজমুল হাসান, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ওয়েবিনারে অংশ নেন। এই পুরস্কার রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে বিশ^ব্যাপী মর্যাদাপূর্ণ।
বিশ্বের ৪২ দেশের ৩০০টিরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের রিটেইল ব্যাংকিং কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক ‘দ্য এশিয়ান ব্যাংকার’ ইসলামী ব্যাংক বাংলাদেশকে এ পুরস্কার দেয়। বিজ্ঞপ্তি